প্রায় চার বছর অনিশ্চয়তায় থাকার
পর অবশেষে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভের
আসন্ন কনটেন্ট তালিকায় যুক্ত হয়েছে এটি। যদিও এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। স্টকিং ও সাইবার অপরাধ নিয়ে নির্মিত এই থ্রিলার ধাঁচের সিনেমায় আরও অভিনয় করেছেন হুমা কুরেশি, বিক্রম সিং চৌহান ও বিজয় রাজ।
নভজ্যোত গুলাটি পরিচালিত ও দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘পূজা মেরি জান’ শুরুতে আরেক ওটিটি প্ল্যাটফর্ম জিও
সিনেমায় মুক্তির কথা ছিল। তবে জিও...