গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম শ্রেণিসহ অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর শ্রেণিকক্ষের ভেতরে কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় বলে...