সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং চিকিৎসাধীন আহতদের এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
আজ শনিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপা...