ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।তিনি বলেছেন, ‘ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়াকে মিসইনফরমেশন এবং কাউকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ডিসইনফরমেশন বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া সরকারি চিঠিসহ বিভিন্ন ধরনের ফ্যাব্রিকেটেড ইনফরমেশন ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধে তথ্য যাচাইয়ের সক্ষমতা বা...