নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামে সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলিন্ডারের আগুনে ঘরসহ দগ্ধ হন শিউলী রানী। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায়...