মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর মোছা. শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি।মৃত শামসুন্নাহার ওই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখু...