সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম তুলতে গিয়ে জানতে পারেন, তার এনআইডির বিপরীতে আগেই নিবন্ধিত হয়েছে ১৮টি সিম।অথচ তার দাবি, তিনি নিজে একটি সিমও উত্তোলন করেননি। বিভিন্ন অপারেটরের কাছে যোগাযোগ করে কিছু সিম বাতিল করতে পারলেও এখনো সব সিম বন্ধ হয়নি। নিজের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে সিম উত্তোলনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তবে এ ঘটনায় দায় নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে।ভুক্তভোগী আব্দুল মালেক চাঁদপুরের মত...