জাতির সাত বীরশ্রেষ্ঠের অন্যতম শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য তিনি পেয়েছেন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব। সেই বীরের স্মৃতিকে ধারণ করে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে নির্মাণ করা হয়েছিল একটি চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য। কিন্তু চার দিন ধরে সেটি ভাঙার কাজ চলছে। কেন ভাঙা হচ্ছে, কার নির্দেশে হচ্ছে— এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ...