ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লি অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভ হবে। সারা দেশ থেকে দলের সমর্থকেরা ওই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি। পুলিশের অনুমতি না থাকলেও...