শুল্ক কর ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, তল্লাশির সময় ব্যাগেজ থেকে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২...