‘জুনাইদ আহমেদ পলকের কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে, তিনি প্যারালাইজড হতে পারেন’— এমন আশঙ্কার কথা উল্লেখ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চেয়ে আবেদন করেছেন আইনজীবী। তবে শুনানি শেষে আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিন জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করা পলককে। তবে অন্য আসামিদের আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে পলককে পুলিশ প...