দেশের চামড়াশিল্পের পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত ও বর্জ্য শোধন সংকট নিরসনে সাভার ট্যানারি শিল্পনগরীতে একটি নতুন বিশ্বমানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক নীতি সংলাপে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমানে সাভারে নির্ধারিত ২৫ হাজার ঘনমিটার সক্ষমতার বিপরীতে কার্যকরভাবে মাত্র ১৪-১৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধন করা যাচ্ছে। এই সীমাবদ্ধতা দূর করতেই বিদ্যমান সিইটিপি সংস্কারের পাশাপাশি নতুন এই সিইটিপি স্থাপনের...