সোনার গয়না ও টাকা চুরি
করতেই রাজধানীর দক্ষিণখানে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসক সারাহ রোকসানা পিনুকে হত্যা
করা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু ওই বাসায় পাওয়া এক জোড়া জুতার ছাপে
সেই ধারণা গেল পাল্টে। উল্টো সামনে এলো হত্যায় স্বামী সোহেল রানার সংশ্লিষ্টতা। এরই
মধ্যে সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে যুক্ত এক কর্মকর্তা
বললেন, বাসার ভেতরের অংশের বারান্দায় একটি জুতার ছাপ পাওয়া যায়। তার সঙ্গে নিহত দাঁতের
চিকিৎসকের বাসায় পাওয়া এক জোড়া জুতার ছাপের মিল খুঁজে...