রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে এক রিকশাচালক। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। আহত রিকশাচালকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছেই এ দুর্ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশা...