রাজধানীর পল্লবী থানার একটি ওয়ারেন্ট হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।পল্লবী থানার ওসি হাসান বাসির বলেছেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।‘আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব’, বললেন পুলিশের এই কর্মকর্তা।২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্...