বলিউড অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালি তার সঙ্গে অভিনেত্রী তামান্না ভাটিয়ার কথিত বিরোধের একটি ভাইরাল স্ক্রিনশটকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে তামান্নার নামে সাহিবার একটি পোস্টের সমালোচনা করা হয়েছিল। সাহিবার দাবি, তাদের মধ্যে এমন কোনো বিরোধই হয়নি এবং স্ক্রিনশটটি এডিট করা অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা হয়েছে।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, নারী, ধর্ম ও প্রতিবাদ নিয়ে সাহিবা বালির একটি বক্তব্যে...