জনপ্রিয়
জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘দ্য
সিটি অ্যান্ড দ্য আনসারটেইন ওয়ালস’
কিনতে বৃহস্পতিবার মধ্যরাতে টোকিওর একটি বড় বইয়ের
দোকানের সামনে ভক্তদের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। বইটি
বাজারে আসার কয়েক ঘণ্টা
আগে থেকেই পাঠকরা সেখানে জড়ো হন, যাতে
রাত ১২টা বাজার সঙ্গে
সঙ্গেই প্রথম কপিটি সংগ্রহ করতে পারেন। উপন্যাসটি
সম্পর্কে এক সংক্ষিপ্ত বার্তায়
মুরাকামি বলেছেন, ‘কাহো একজন সাধারণ
তরুণী। কিন্তু তার চারপাশে সত্যিই
অদ্ভুত সব ঘটনা ঘটতে
থাকে। আমি নিজেকে তার
জায়গায় কল্পনা করে...