সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ১৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।কার্নিভালের অষ্টম দিনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাব-ডে : লিটারেচার ক্লাব সম্মাননা ও ঐতিহ্য রিডার্স ক্লাব গেটটুগেদার’। বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া এ আয়োজনে সাতটি বিশ্ববিদ্যালয় ও কলেজের সাহিত্য ক্লাবকে সম্মাননা দেওয়া হয়।...