Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সাত বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ক্লাবকে সম্মাননা দিল ঐতিহ্য

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২২:২০
সাত বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ক্লাবকে সম্মাননা দিল ঐতিহ্য

ছবি: আগামীর সময়

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ১৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।

কার্নিভালের অষ্টম দিনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাব-ডে : লিটারেচার ক্লাব সম্মাননা ও ঐতিহ্য রিডার্স ক্লাব গেটটুগেদার’। বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া এ আয়োজনে সাতটি বিশ্ববিদ্যালয় ও কলেজের সাহিত্য ক্লাবকে সম্মাননা দেওয়া হয়। এতে সাহিত্য ক্লাবগুলোর প্রতিনিধিদের পাশাপাশি ঐতিহ্য রিডার্স ক্লাবের সদস্যরাও অংশ নেন।

সম্মাননা পাওয়া সাতটি ক্লাব হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাহিত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, ইডেন মহিলা কলেজের ‘অপরাজেয়’, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ রিডার্স ক্লাব এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইউএপি লিটারেচার ক্লাব।

ঐতিহ্য জানিয়েছে, বইপাঠ, লেখালেখি, সাহিত্যবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশে সাহিত্য ক্লাবগুলোর ভূমিকা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত তরুণদের একত্র করার মধ্য দিয়ে বই, পাঠক ও প্রকাশনা জগতের মধ্যে যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয় এ আয়োজনে।

এদিন ঐতিহ্য রিডার্স ক্লাবের সদস্যদের জন্য আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করেন হাসান মামুন, দ্বিতীয় হন রাফিদ আনজম এবং তৃতীয় হন মাহবুবুল হাছান। বিজয়ীদের উপহার হিসেবে দেওয়া হয় ঐতিহ্যের রচনাবলি।

দিনের অন্যান্য আয়োজনের অংশ হিসেবে বিকাল সাড়ে ৫টায় মোড়ক উন্মোচন করা হয় সাইফ বরকতুল্লাহ সম্পাদিত ‘সংবাদপত্রে খালেদা জিয়ার মৃত্যু’ বইটির। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয় সংগীতসন্ধ্যা। এতে তরুণ শিল্পীরা সুফি ঘরানার গান পরিবেশন করেন।

কার্নিভালে ঐতিহ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা। ফুড পার্টনার হিসেবে রয়েছে নির্বাচিত পাকেরঘর।

বইপ্রেমীদের জন্য কার্নিভালে রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাচ্ছে বুকমার্ক। অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হবে টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা। বিকাল সাড়ে ৫টায় উন্মোচন করা হবে লেখক আফতাব আহমদের নতুন বই ‘সুলতান সালাহউদ্দিন’-এর মোড়ক। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে মুসা আল হাফিজ ও মাসুদ শরীফের অংশগ্রহণে ‘অর্থনীতির রাজনীতি’ বিষয়ে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার পডকাস্ট।

ঐতিহ্যসাহিত্য ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে