‘ফাটল ধরা ছাদের নিচেই চলছে চিকিৎসা সেবা’- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এমন সংবাদ গত ২৬ জুলাই আগামীর সময়ের প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল ভার্সনে প্রকাশ হয়। এরপরই হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।পরিদর্শনে গিয়ে মন্ত্রী বললেন, দায়িত্বে অবহেলা ও অনিয়ম করলে চিকিৎসকদের
বিরুদ্ধে টার্মিনেশন ও সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে...