অলিয়ঁস
ফ্রঁসেজ দ্য ঢাকার লা
গ্যালারিতে ১৮ জুলাই শনিবার
সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে
‘সার্চ সোল, সয়েল’ ‘Search Soul, Soil’ শীর্ষক একটি বিশেষ দলীয়
শিল্পপ্রদর্শনী। কুন্তল বাড়ৈয়ের কিউরেশনে এই প্রদর্শনীতে অংশ
নিচ্ছেন সমকালীন সাতজন প্রতিভাবান শিল্পী— বনানী সিমলাই, দীপ্র বণিক, খাইদেম সিঁথি সিনহা, লুৎফা মাহমুদা, মো. ফাইজুল ইসলাম,
মো. হাশেম এবং রূপশ্রী হাজং।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রখ্যাত স্থপতি শামসুল ওয়ারেস এবং শিল্প
সমালোচক ঈনুদ্দীন খালেদ।
প্রদর্শনীটি মূলত স্মৃতি, ভ...