দেশে চলছে ‘সার সংকট’। এরই মধ্যে বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি সারবোঝাই ট্রাক আটকে রেখেছেন স্থানীয়রা।পরে খবর পেয়ে ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয় হাপানিয়া ক্যাম্প পুলিশ।রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলমডাঙ্গা উপজেলার চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সরকারি সার ট্রাকে পরিবহন করা হচ্ছিল। আটক ট্রাকে পাওয়া হাতে লেখা চালানে পণ্যের বিবরণে ‘টিএসপি’ সারের উল্লেখ রয়েছে।...