গাড়ি নেই, জুয়েলারি নেই— তবু বিদেশ সফরের তালিকা লম্বা। ব্যবসার হিসাবের খাতায় কোটি টাকার লেনদেন, আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ১৫ লাখ টাকার ছাগল। এই অদ্ভুত বৈপরীত্য ঘিরেই একসময় আলোচনায় আসেন সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন। আর সেই আলোচিত নামই এখন অর্থ পাচার, প্রতারণা...