সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষ সময়ে মারাত্মক চোটের শিকার হয়েছিলেন বাংলাদেশ রাইটব্যাক সাদউদ্দিন। মাঠ ছাড়তে হয়েছিল কান্নাভেজা চোখে। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে তার। তাই উন্নত চিকিৎসা নিতে আজ রবিবার ভারতের মুম্বাইয়ে গেছেন সাদউদ্দিন।সাদ সঙ্গী হিসেবে নিয়ে গেছেন তার ভাইকে। সম্প্রতি জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, সাদউদ্দিনকে সুস্থ করে তোলার সব দায়িত্ব নেবে বাফুফে। সব চিকিৎসা খরচও দেওয়ার কথা বলেছিলেন তিনি। যদিও ফিফা উইন্ডোতে কোনো স্বীকৃতি ম্যাচে চোটে...