যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত মেনে
নিতে আগ্রহের ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব
মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয়ে
যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তবে ইরানের শর্ত পূরণ না হওয়া
পর্যন্ত পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে
দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব
এসেছে, যা আগের চেয়ে ভালো। এতে ওয়াশিংটন আমাদের সাতটি শর্ত মেনে নিতে প...