জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রমা। সম্প্রতি ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়েছে। দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির চেনামুখ প্রমার আন্তর্জাতিক অভিযাত্রা শুরু হবে ৯ নভেম্বর। সেদিন থেকে জাপানে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নেবেন তিনি। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর, টোকিওর কানাদেভি...