পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিক্ষার্থী। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতরা হলো-বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ির মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬) ও ভোলাবাসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৬)। আহত রাব্বি বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহপাড়ার আবু শাহের ছেলে।স্থানীয়রা জানান, নিহত ও আহতরা সাকোয়া দাখিল মাদ্রাসার ১...