দেশের সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ন্যূনতম ২ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সংবাদ সম্ম...