দীর্ঘ এক বছরের বেশি সময়
বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।
সরকারের আশা, এ রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ,
বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।
সোমবার রাতে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘ভবিষ্যতে এই রুট
আর বন্ধ করার প্রশ্নই আসে না। আশা করি এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে
উদ্বোধনী ফ্লাইটের পাশাপা...