চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কারগিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ১৫টি। এর মধ্যে ১২টি পদই শূন্য। বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিটিতে দুটি করে অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কোনো শিক্ষক কর্মরত নেই। অন্যদিকে চট্টগ্রাম শহরের কলেজিয়েট স্কুলে ইংরেজির আটটি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১০ জন শিক্ষক। এক জেলার দুটি পৃথক সরকারি বিদ্যালয়ের চিত্র এটি।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দুর্গম ও প্রত্যন্...