গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লোহারংক খাল দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সরকারি খালটির বিভিন্ন অংশ ভরাট করে কাঁচা ও পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা।সম্প্রতি প্রশাসন খালটির সীমানা নির্ধারণ করে লাল নিশান টাঙালেও এখনো দখলদারদের উচ্ছেদ করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের অনেকে।উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামের মনির বিশ্বাস, সেলিম বিশ্বাস, বাবুল মোল্লা, ইমারত মোল্লা, আমজাদ মোল্লা, মোহাম্মদ আলী দাড়িয়া, সেকেন্দার...