অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসানের এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করেছে সরকার। একই সঙ্গে তার অননুমোদিত অনুপস্থিতির ১ বছর ৬ মাস ৩ দিনের সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মেহেদী হাসান এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার হিসেব...