ঝড়বৃষ্টি, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সময় ১ থেকে ১১ নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের মাত্রা ও সময় বিবেচনায় সতর্ক সংকেতের নম্বর কমবেশি হয়। আবহাওয়ার তথ্য অনুযায়ী, ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, ৫, ৬ ও ৭ নম্বর বিপদ সংকেত, ৮, ৯ ও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত জারি করা হয়।সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত: জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূ...