মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) হয়ে গেল চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে সফলভাবে অভিযোজিত হতে পারেন, সেজন্যই ছিল এই আয়োজন। যেটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ফিউচারনেশন এবং ইউএনডিপি বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার ছিল এই আয়োজনের শেষ দিন। সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুধু একটি ডিগ্রি অর্জনের যাত্...