রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরশীল সমাজ গঠনেও এর বিকল্প নেই।’আজ রবিবার ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।রাসিক প্রশাসক আরও বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল...