পাবনায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির পদকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সভাপতির পদ না পাওয়ায় জেলা বিএনপির আহ্বায়ককে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। তার ওই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেছেন।শরীফুল ইসলাম শরীফ দাবি করেন, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্...