প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ধরে রাখতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।আজ বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।অবৈধ পথে বিদে...