সন্তানদের প্রতি বাবা-মায়ের ভালোবাসা স্বাভাবিকভাবেই এক রকম হয় না। কোনো
সন্তান হয়তো বেশি শান্ত ও বাধ্য, কেউ একটু চঞ্চল; কেউ পড়াশোনায় ভালো, আবার কেউ
অন্য কোনো গুণে এগিয়ে। স্বভাব, মেধা বা প্রয়োজনের কারণে বাবা-মায়ের আচরণেও কিছুটা পার্থক্য
দেখা দিতে পারে। কিন্তু এই পার্থক্য যেন কোনো সন্তানের প্রতি অন্যায়
পক্ষপাত বা বৈষম্যে পরিণত না হয়, সেদিকে
বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। ইসলাম সন্তানদের ভালোবাসা ও লালন-পালনের ক্ষেত্রে
এমনই ন্যায়ভিত্তিক আচরণের শিক্ষা দিয়েছে।
সন্তানদের মধ্যে ন্যায়বিচারের বিষয়ে হাদ...