আট মাস বয়সী শিশুসন্তানকে গলা টিপে হত্যার পর পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। এ সময় তাকে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছেন। আজ রবিবার ভোরে জামালপুরের মেলান্দহর চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকায় ঘটেছে এ ঘটনা।নিহত শিশু শাওন ভাবকি এলাকার হুমায়ূন আহমেদের ছেলে।স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে হুমায়ূন আহমেদের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। আজ ভোর ৩টার দিকে স্বামী ঘুমিয়ে ছিল। এ সময় শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। অভ...