মানুষের হাতে থাকা সম্পদ শুধু তার ব্যক্তিগত ভোগের জন্য নয়, এর সঙ্গে
জড়িয়ে আছে অন্য মানুষের অধিকার ও কল্যাণের দায়িত্ব। ইসলাম সেই দায়িত্ববোধকে জাগ্রত
করার জন্য সদকাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সদকা মানে শুধু অর্থ দান নয়; আল্লাহর
সন্তুষ্টির উদ্দেশ্যে স্বেচ্ছায় করা যেকোনো কল্যাণকর কাজই এর অন্তর্ভুক্ত। তাই একজন
মুসলিমের জীবনে সদকা কোনো বিচ্ছিন্ন আমল নয়, বরং ব্যক্তির ঈমান, চরিত্র, মানবিকতা ও
সামাজিক দায়িত্ববোধের প্রকাশ।
পবিত্র কোরআন মানুষকে দানের প্রতি উৎসাহিত করতে গিয়ে বলেছে, ‘তোমরা যা ভালোব...