কুমার
চক্রবর্তী
পুলসিরাত
চুলের চেয়েও সরু আর তরবারির
চেয়েও ধারালো
সেই পথ..., আদিগন্তহীন; যার ওপর দিয়ে
হররোজ
আমি তোমার কাছে পৌঁছে যেতে
চাইতাম,
আগুনের ঝাপটা আর আলোকিত অন্ধকার
নিয়ে
পুনরায় তোমাকে নিতেই যেন বুঝি, জীবন
হলো যে এক
প্রেমসেতু, ঝুলে আছে জানা
অজানায়?
অভ্রনীল
আবির
যে
কষ্টের কোনো জানালা নেই
ঝরে-পড়া পাতারা জানে—
গাছ থেকে আলাদা হওয়ার
শব্দ কখনো বাতাসের চেয়েও
নীরব।
তাই
তাদের হলুদ শরীরে যে
ক্ষয়ের অক্ষর লেখা থাকে, তা
পড়তে শেখেনি কেউ।
আমা...