ধান, পাট ও গম চাষ করে আশানুরূপ লাভ না হওয়ায় বিকল্প ফসলের সন্ধান করছিলেন যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বারোমাসি শজনে চাষের সম্ভাবনা দেখে এক বিঘা জমিতে শুরু করেন ওডিসি-৩ জাতের শজনে চাষ।তার দাবি, এ পর্যন্ত সজনে বিক্রি করে আয় করেছেন প্রায় ৪০ হাজার টাকা। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে বছরে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করার আশা করছেন।২০২৩ সালের সেপ্টেম্বরে যশোর জেলা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ভারতের তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ওডিসি-৩...