সাধারণত নির্দিষ্ট মৌসুমে বাজারে বেশি দেখা মেলে সজনে ডাটার। মৌসুম শেষ হলে কমে আসে সরবরাহ, বাড়ে দাম। এই সীমাবদ্ধতা পেরিয়ে সারা বছর সজনে উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে দিনাজপুরের বিরামপুরে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে লাগানো হয়েছে প্রায় চার হাজার বারোমাসি সজনে গাছ। জানুয়ারি মাসে লাগানো এসব গাছে এখন ডাটা ধরতে শুরু করেছে। গাছ থেকে সংগ্রহ করা সজনে বাজারেও আসছে। উদ্যোগটি সফল হলে স্থানীয় বাজারে সবজির সরবরাহ বাড়ানোর পাশাপাশি কৃষকদের জন্য তৈরি হতে পারে বাড়তি আয়ের সুযোগ।উপজেলা...