আজ ১১ জুলাই অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ আয়োজন ‘জোছনার ওপারে পূর্ণিমা’। এর শুটিংকে কেন্দ্র করে ঢাকার তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ের মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত সাজিয়ে রাখা হয় প্রায় তিন দশকে তোলা তার বিভিন্ন স্থিরচিত্রের কাটআউট। লালগালিচায় হেঁটে এসব দেখে তিনি হাজির হন স্টুডিওতে। অনুষ্ঠানে আলাপচারিতায় পূর্ণিমাকে বেশ কিছু প্রশ্ন করেন কণ্ঠশিল্পী কোনাল। এর মধ্যে ছিল অভিনয়ের শুরু, সেরা চলচ্চিত্র, প্রিয় গান, প্রিয় নায়ক, প্রিয় খাবার এবং যে কথা কখনো...