শুদ্ধ সঙ্গীতে বাংলা ও বাঙালির সংস্কৃতি চর্চায় ৬০ বছর পূর্ণ করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবন’। গান, নৃত্য, কথামালায় নানা আনন্দ সহযোগে ছয়দিনের বর্ণাঢ্য হীরকজয়ন্তী উৎসব শুরু করেছে সংগঠনটি।আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে হীরকজয়ন্তী উৎসবের উদ্বোধন হয়। উৎসবের প্রথমদিনের পুরোটা জুড়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রসৃজিত নানা পরিবেশনায় সূচনা হয় উৎসবের। সঙ্গীত ভবনের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন কবির ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গা...