গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বাল্যবিয়ে, মাদক সেবন-কারবার ও অনলাইন জুয়া। এই তিন সামাজিক ‘ব্যাধি’র নিরাময়ে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যে ‘দফাদার’ ও ‘মহল্লাদার’দের পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ’ করা হচ্ছে। সরকারের অন্যান্য বাহিনীর মতো তাদের জন্যও বানানো হচ্ছে নির্দিষ্ট ‘লোগো’। বাড়ানো হবে বেতন এবং আনুতোষিক ভাতাও। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন পরিষদে নিয়োগ দেওয়া হবে আরও দুজন করে মোট ৯ হাজার ১৭৬ জন নারী মহল্লাদার-দফাদার (গ্রাম পুলিশ)। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া...