সোনালি সময়ে একটাই চ্যানেল ছিল বিটিভি। তখনকার নাটকের সংলাপ সবার মুখে মুখে ফিরত, যেগুলোর আবেদন এখনো কমেনি। লিখেছেন পান্থ আফজাল
‘রূপনগর’ নাটকে খালেদ খানের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ছি ছি তুমি এত খারাপ’ সংলাপ। ধারাবাহিক নাটকটির রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন বললেন, ‘সে সময় ভিকারুননিসা নূন স্কুলের সামনে এক ছিনতাইকারী একজন নারীর চেইন ছিনতাই করতে গিয়ে তাকে খুন করে ফেলেছিল। এই মাস্তানি তখন এত বেড়েছিল, ফলে আমি ওই নাটকে প্রথমে কয়েকজন মাস্তান তৈরি করলাম, তাদের নেতার চরিত্রে অভিনয় করেছেন খাল...