মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন, জোরপূর্বক শ্রম ও বাস্তুচ্যুতির মতো ব্যাপক নিপীড়নের পাশাপাশি অবৈধ বিরল খনিজের রমরমা ব্যবসা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। জাতিসংঘের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাত, সামরিক সহিংসতা ও ক্রমবর্ধমান ‘সংঘাত অর্থনীতি’ মিয়ানমারের বেসামরিক জনগোষ্ঠীকে ভয়াবহ মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের এক প্রতিবেদনে জুন ২০২৫ থেকে মে...