ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় এ সংঘর্ষের ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। নিহত সানি ওই এলাকার আতিয়ার রহমান ব্যাপারীর ছেলে।স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসার বেড়ায় ইট লাগানোকে কেন্দ্র করে ১১ বছর বয়সী এক শিশুকে চড়-থাপ্পড় মারেন মনি ব্যাপারী। পরে জিসান বিষয়টি তার বাবা বশার মাতুব্বরকে জানায়। বশার মাতুব্বর এ বিষয়ে মনি ব্যাপারীর কাছে জানতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর...