বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে মঞ্চে আসছে ভৈরবী গীতরঙ্গ দলের নাট্যপ্রযোজনা ‘সোনাই’। আগামী ৭ ও ৮ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে এর দুটি প্রদর্শনী হবে।
‘সোনাই’ প্রযোজনায় বাংলার লোকজ জীবন, বিশ্বাস, সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান, বন্দনা এবং চর্যাপদের সংগীতধারার মতো ঐতিহ্যবাহী পরিবেশনার উপাদান এই প্রযোজনায় বিশেষ গুরু...